মার্ক ইংলিশের নতুন রেকর্ড

মার্ক ইংলিশের নতুন রেকর্ড

নতুন রেকর্ড গড়েছেন মার্ক ইংলিশ। নতুন মাইলফলকটা ছুঁয়েছেন ৮০০ মিটার দৌড়ে। প্রথম আইরিশ স্প্রিন্টার হিসেবে এক মিনিট ৪৪ সেকেন্ডের মধ্যে ৮০০ মিটার দৌড় শেষ করার কীর্তি গড়েছেন এই অ্যাথলেট। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি নেদারল্যান্ডসের এফবিকে গেমসে। ৩২ বছরের এই দৌড়বিদ নতুন ইতিহাস লেখার পথে সময় নিয়েছেন এক মিনিট ৪৩.৯২ সেকেন্ড। বিশ্ব অ্যাথলেটিকস কন্টিনেন্টাল ট্যুর গোল্ড সিরিজে সোমবার নতুন ন্যাশনাল রেকর্ড টাইমিং গড়ে দুর্দান্ত এই জয় পেয়েছেন মার্ক ইংলিশ। এতে ১০ বছর আগে পোল্যান্ডের ট্র্যাকে গড়া নিজের করা এক মিনিট ৪৪.৩৪ সেকেন্ডের রেকর্ড ভেঙেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন