মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ২৫৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ ‘এ’ দল।
বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে অমিত হাসান করেন ৬৭ রান। এ ছাড়া নুরুল হাসান সোহানের ব্যাটে আসে ৪৮ রান। তাতে বাংলাদেশ ‘এ’ দল অলআউট হয় ৩৫৭ রানে। নিউজিল্যান্ডের হয়ে বেন লিস্টার ও জাইডেন লেনক্স তিনটি করে উইকেট শিকার করেন।
জবাবে, খেলতে নেমে নিউজিল্যান্ড ‘এ’ দলের শুরুটা ছিল দারুণ। ১ উইকেটে ২০৩ রান তুলে দিন শেষ করেন সফরকারীরা। তাদের উদ্বোধনী জুটি দ্রুত ভাঙলেও দ্বিতীয় উইকেটে দারুণ নির্ভার ক্রিকেট খেলেছেন কার্টিস হিফি ও জো কার্টার।
হিফি ৪১ ও কার্টার ৪৮ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে কিউইদের একমাত্র উইকেট শিকার করেন পেসার খালেদ আহমেদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

