টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে আজ ২০০তম ম্যাচ খেলল বাংলাদেশ। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেই এই মাইলফলক স্পর্শ করেন লিটন দাসরা। ২০০৬ সালের ২৮ নভেম্বর খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি আঙিনায় পা রাখে বাংলাদেশ। ২০০তম ম্যাচ খেলতে তাদের ১৯ বছর লাগল।
বিজ্ঞাপন
২০১৬ সালের জানুয়ারিতে খুলনার মাঠেই ৫০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল তারা। ২০২১ সালে জুলাইয়ে হারারের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষেই টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলে বাংলাদেশ দল। আর ২০২৩ সালের মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫০তম টি-টোয়েন্টি খেলার রেকর্ড গড়ে তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
