টেস্ট সিরিজ খেলতে আগামী আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে দুটি টেস্ট খেলবেন নাজমুল হোসেন শান্তরা। পরে অক্টোবরে সীমিত ওভারের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের দেশের মাঠের আসন্ন এই সিরিজ দটির সূচি জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
শান্তরা শুধু দুটি টেস্ট ম্যাচ খেলবেন। ডারউইনে প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট। পরে ২২ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ মাঠে গড়াবে ম্যাকায়তে। পরে নারী ক্রিকেটাররা সফর করবে আগামী অক্টোবরে। তিন ম্যাচের ওয়ানডের সঙ্গে সমান তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজ খেলবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ মাঠে গড়াবে ৯, ১১ ও ১৪ অক্টোবর।
আর টি-টোয়েন্টি সিরিজ হবে ১৮, ২০ ও ২২ অক্টোবর। ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু সিডনির নর্থ সিডনি ওভাল মাঠ। এর আগে ২০২৪ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়ান নারীরা।
বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি
১৩-১৭ আগস্ট: প্রথম টেস্ট, ডারউইন
২২-২৬ আগস্ট: দ্বিতীয় টেস্ট, ম্যাকায়
বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া সফরের সূচি
৯ অক্টোবর: প্রথম ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড
১১ অক্টোবর: দ্বিতীয় ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড
১৪ অক্টোবর: তৃতীয় ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড
১৮ অক্টোবর: প্রথম টি-টোয়েন্টি, নর্থ সিডনি ওভাল
২০ অক্টোবর: দ্বিতীয় টি-টোয়েন্টি, নর্থ সিডনি ওভাল
২২ অক্টোবর: তৃতীয় টি-টোয়েন্টি, নর্থ সিডনি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

