১৭ বছর বয়সেই বিরল কীর্তি

১৭ বছর বয়সেই বিরল কীর্তি

বয়স মাত্র ১৭। এই বয়সেই হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ফারহান আহমেদ। ভাইটালিটি ব্লাস্টে শুক্রবার নটিংহ্যামশায়ারের হয়ে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৫ উইকেট নেন এই অফ স্পিনার।

টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ও পাঁচ উইকেট নেওয়া অষ্টম সর্বকনিষ্ঠ ক্রিকেটার। সর্বকনিষ্ঠ হ্যাটট্রিক সিয়েরা লিওনের জর্জ সেসের।

ট্রেন্ট ব্রিজে ল্যাঙ্কাশায়ারের ইনিংসের শেষ তিন বলে লুক উড, টম অ্যাস্পিনওয়াল ও মিচেল স্ট্যানলিকে আউট করে হ্যাটট্রিকের আনন্দে মাতেন ফারহান।

ফারহান এই স্বাদ পেলেন ক্যারিয়ারের ষষ্ঠ টি-টোয়েন্টি ম্যাচে। পাঁচ উইকেটও পেলেন তিনি প্রথমবার। এবারের ভাইটালিটি ব্লাস্ট দিয়েই বিশ ওভারের ক্রিকেটে অভিষেক হয় তার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন