শ্রীলঙ্কাকে নিয়ে ছেলেখেলা করছে নারী দল

শ্রীলঙ্কাকে নিয়ে ছেলেখেলা করছে নারী দল

নারী অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বসুন্ধরা কিংস অ্যারেনায় লঙ্কান মেয়েদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করছে বাংলাদেশ। ইতোমধ্যে সাতবার গোল উৎসব করেছে আফঈদা খন্দকারের দল।

৩ গোল দিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই ফ্রি কিক থেকে দলকে এগিয়ে নেন স্বপ্না রানী। পঞ্চম মিনিটে মুনকি আক্তার স্কোরলাইন ২-০ করেন। ৩৭তম মিনিটে স্বাগতিকদের হয়ে তৃতীয় গোলটি করেন সাগরিকা।

বিজ্ঞাপন

বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট না করলে প্রথমার্ধে বাড়তে পারতো গোলসংখ্যা। সুযোগ হাতছাড়া করলেও অবশ্য হতাশ হতে হয়নি বাংলাদেশকে। বিরতি থেকে ফেরার পরই ফের গোল উৎসবে মাতে তারা। ম্যাচের আয়ু ৬০ মিনিট হওয়ার আগেই আরও চারবার শ্রীলঙ্কার জালে বল পাঠায়। বাংলাদেশের আক্রমণাত্মক ফুটবলের কাছে দিশেহারা হয়ে পড়েছে লঙ্কানরা। তাতের বোতলবন্দী করে গোলের নেশায় মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ। দলটি যেভাবে খেলছে তাতে বাকি সময়ে শ্রীলঙ্কা আরও ৪-৫টি গোল হজম করলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন