ইংলিশ প্রিমিয়ার লিগের দল বার্নলিতে এক মৌসুম থেকেও মূল দলে খেলার সুযোগ হয়নি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর ছেলে জোয়াও মেন্ডেসের। স্বপ্নপূরণের পথে এবার তিনি পা রাখলেন নতুন ঠিকানায়।২০ বছর বয়সী উইঙ্গার নাম লেখালেন হাল সিটিতে।
মেন্ডেসের সঙ্গে হালের চুক্তি এক বছরের। পরে তা আরেক বছর বাড়ানোর সুযোগ আছে চুক্তির শর্তে। পূর্ব ইয়র্কশায়ারের ক্লাবটি এখন খেলছে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের প্রতিযোগিতা ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে। প্রিমিয়ার লিগের পরেই এই প্রতিযোগিতাটির স্থান।
মেন্ডেসের ক্যারিয়ার শুরু হয় ১০ বছর বয়সে ফ্ল্যামেঙ্গোর একাডেমিতে পা রেখে। এরপর পরে ভাস্কো দা গামা, ক্রুজেইরোর একাডেমি হয়ে ২০২৩ সালে যোগ দেন বার্সেলোনার একাডেমিতে। পরের মৌসুমে তিনি নাম লেখান বার্নলিতে। ইংলিশ ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে নিয়মিত খেললেও মূল দলে জায়গা মেলেনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

