বৃথা গেল সোহানের সেঞ্চুরি

আবাহনীর নায়ক ‘অলরাউন্ডার’ মমিনুল

আবাহনীর নায়ক ‘অলরাউন্ডার’ মমিনুল

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) শুক্রবার (২১ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন নুরুল হাসান সোহান। যদিও সেঞ্চুরি করে দল জেতাতে পারেননি। তার দল ধানমন্ডি স্পোর্টস ক্লাব হেরেছে ২৩ রানে। অন্যদিকে মমিনুল হক সৌরভের অলরাউন্ড পারফরম্যান্সে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে দুই উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে তাওহীদ হৃদয়ের ৫৩ ও মাহিদুল ইসলামের ৪৪ রানে ভর করে ২১৬ রানের পুঁজি পায় মোহামেডান। জবাবে সোহানের সেঞ্চুরির পরও ১৯৩ রানে গুটিয়ে যায় ধানমন্ডির ইনিংস। সোহান ১০০ ও হাবিবুর রহমান করেন ৩১ রান।

বিজ্ঞাপন

আবাহনীর বিপক্ষে গাজী গ্রুপের সংগ্রহটা ছিল মামুলি- মাত্র ১৯৯ রানের। এই লক্ষ্য তাড়া করতে নেমেও ৮ উইকেট হারায় ধানমন্ডির ক্লাবটি। তাদের হয়ে মোহাম্মদ মিঠুন ৭৬ রানের ইনিংস খেলেন। শান্তর ব্যাট থেকে আসে ৪৩ রান। এছাড়া মমিনুল করেন ২৪ রান। এর আগে গাজী গ্রুপকে অল্পতেই গুটিয়ে দেওয়ার পথে বল হাতে ৪ উইকেট নেন সাবেক অধিনায়ক।

অপর ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৯ উইকেটে হারিয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ২০.১ ওভারেই শাইনপুকুরের দেওয়া ১৬০ রানের লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক। ৬৪ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন নাইম শেখ। সাব্বির হোসেনের অবদান ৪৭ রান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন