২০২৫ এশিয়া কাপের আসরে চার ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন পাকিস্তানের সাইম আইয়ুব। তিনি ছাড়িয়ে গেছেন স্বদেশি শহীদ আফ্রিদি ও বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজাকেও।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাইম ৯ বার শূন্যতে আউট হয়েছেন। আফ্রিদি শূন্যতে আউট হয়েছেন ৮ বার। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর খেলোয়াড়দের মধ্যে এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি চারবার শূন্য রানে আউট হয়ে মাশরাফিকে (৩) ছাড়িয়ে গেছেন সাইম।
বিজ্ঞাপন
এত দিন এই তালিকার শীর্ষে ছিলেন যৌথভাবে চারজন। ২০১৬ এশিয়া কাপে বাংলাদেশের মাশরাফি, ২০০৯ টি–টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার, ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তানজিদ হাসান এবং ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের রেজিস চাকাভা ৩ বার করে শূন্য রানে আউট হয়েছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

