তানজিদের সেঞ্চুরি

ডিপিএলে দুই রুপগঞ্জের বড় জয়

ডিপিএলে দুই রুপগঞ্জের বড় জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) সোমবার (৭ মার্চ) জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জ ও রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। দুই রুপগঞ্জের জয়ের দিনে ঝড়ো সেঞ্চুরির দেখা পেয়েছেন তানজিদ হাসান তামিম।

বিকেএসপির তিন নম্বর মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ১০ উইকেটে হারিয়েছে রুপগঞ্জ। বোলাররাই দলটির জয়ের ভীত গড়ে দেয়। আগে ব্যাট করতে নেমে রুপগঞ্জের বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ১২৯ রানে অলআউট হয় পারটেক্স। ৪১ রান করেন রুবেল মিয়া। আহরার আমিনের ব্যাট থেকে আসে ২৪ রান। ৩৪ রানে ৪ উইকেট নেন শেখ মাহেদি হাসান। এছাড়া রেজাউর রহমান রাজা ও শরিফুল ইসলামের শিকার দুটি করে উইকেট। জবাবে ১৮.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় রুপগঞ্জ। ৫৯ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তানজিদ। সাইফ হাসান ২৬ রানে অপরাজিত থাকেন।

বিজ্ঞাপন

অপর ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৮ উইকেটে হারিয়েছে রুপগঞ্জ টাইগার্স। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৫৯ রানে থামে গাজী গ্রুপের ইনিংস। তাহজিবুল ইসলাম ৩১ ও শামিম মিয়া করেন ২৪ রান। জবাবে অমিত মজুমদার ও আব্দুল মজিদের ফিফটিতে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রুপগঞ্জ টাইগার্স। ৭৬ রান এনে দনে অমিত। মজিদের অবদান ৫৩ রান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন