আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির জন্য পরামর্শক হিসেবে ইউনিস খানকে নিয়োগ দিয়েছে আফগানিস্তান। এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এসিবি লিখেছে, ‘চ্যাম্পিয়নস ট্রফির জন্য এসিবি ইউনিস খানকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
এর আগেও আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন ইউনিস। ২০২২ সালে রশিদ খান, হাশমতউল্লাহ ওমরজাই, রহমানুল্লাহ গুরবাজদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন করেন তিনি।
খেলোয়াড়ি জীবনে বেশ সফল ইউনিস। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত পাকিস্তানকে ২১ ওয়ানডেতে নেতৃত্ব দেন। তার নেতৃত্বে ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে পাকিস্তান। তিন ফরম্যাট মিলিয়ে প্রায় ১৮ হাজার রান করেছেন। টেস্টে ১০ হাজারি রানের ক্লাবে প্রবেশ করার কৃতিত্ব আছে তার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


আফগানিস্তান ম্যাচ বয়কট করার আহ্বান ব্রিটিশ রাজনীতিবিদদের