রাতুল নৈপুণ্যে ম্যাচ জিতল বাংলাদেশের যুবারা

রাতুল নৈপুণ্যে ম্যাচ জিতল বাংলাদেশের যুবারা

১০৯ রানে ৯ উইকেট হারিয়ে প্রায় হারের দ্বারপ্রান্তে চলে যায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। লোয়ার মিডল অর্ডারে খেলা সামিউন বশির রাতুলের দারুণ পারফরম্যান্সে এক উইকেটের জয় নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা।

এই জয়ে বাংলাদেশ দলের ত্রিদেশীয় সিরিজের শুরুটা হলো দারুণ। হারারেতে আগে ব্যাট করতে নেমে আল ফাহাদের চার উইকেটের সঙ্গে রাতুল ও স্বাধীন ইসলাম দুটি করে উইকেট শিকার করে দক্ষিণ আফ্রিকাকে বেশ বিপদে ফেলেন। দলটি অলআউট হয় মাত্র ১২৮ রানে।

বিজ্ঞাপন

ফাহাদ ৩২ রানে নেন চার উইকেট। ১২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে জাওয়াদ আবরারের ৯ বলে ২০ রানের পর একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তাতে ১০৯ রানে ৯ উইকেট হারিয়ে হার একরকম নিশ্চিতই করে ফেলে।

সেখান থেকে দলকে টেনে তুলে ৪৫ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন রাতুল। এ ছাড়া মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাটে আসে ১৪ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে জ্যাকব বাসসন ৩৩ রানে নেন চার উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ : ৩৪.৪ ওভারে ১২৮/১০ (ম্যানাক ২৮, জেমস ২৬; আল ফাহাদ ৪/৩২, সামিউন ২/১৭)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ২৮.৪ ওভারে ১২৯/৯ (সামিউন ৪৫, জাওয়াদ ২০; ব্যাসন ৪/৩৩, মাজোলা ৩/৩৫)।

ফল : বাংলাদেশ ১ উইকেটে জয়ী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন