এশিয়া আর্চারি টুর্নামেন্টের (স্টেজ-১) কম্পাউন্ড বিভাগে প্রথমবারের মতো স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ পুরুষ আর্চারি দল। থাইল্যান্ডে হওয়া এই প্রতিযোগিতায় ফাইনালে ভিয়েতনামকে হারিয়ে এ সাফল্য দেখায় লাল-সবুজের জার্সিধারীরা।
আজ দুপুরে দেশে ফিরেছে স্বর্ণজয়ী আর্চারি দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের সংবর্ধনা দিয়েছে আর্চারি ফেডারেশন। বিমানবন্দরে আর্চারি দলকে ফুল দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। এ সময় এশিয়া আর্চারির সভাপতি কাজী রাজীব উদ্দিন চপলসহ অন্যরাও উপস্থিত ছিলেন।
ক্রীড়া সচিব বলেছেন, ‘এশিয়া কাপের মতো বড় আসরে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় করা আমাদের দেশের জন্য এক গৌরবময় অর্জন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই আর্চারি দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরো বড় সাফল্য অর্জন করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরো উঁচুতে তুলে ধরবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

