
ব্যক্তিগত ইভেন্টেও আরচারদের হতাশা
এশিয়ান গেমসে বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় ডিসিপ্লিন আরচারিতে ব্যর্থতার ধারা অব্যাহত রয়েছে। দলগত ইভেন্টে ছয়টি বিভাগ থেকে বিদায় নেওয়ার পর এবার ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টেও শেষ হলো বাংলাদেশের আরচারদের লড়াই। কম্পাউন্ড পুরুষ ব্যক্তিগত বিভাগে শুরুতেই হোঁচট খান হিমু বাছাড়।









