টুর্নামেন্টের শেষটা ভালো চান আকিব জাভেদ

টুর্নামেন্টের শেষটা ভালো চান আকিব জাভেদ

নিউজিল্যান্ড ও ভারতের কাছে হারে নিশ্চিত হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি থেকে পাকিস্তানের বিদায়। স্বাগতিকদের এমন বিদায়ে হতাশ দলটির কোচ আকিব জাভেদ। আজ বাংলাদেশের বিপক্ষে জয় নিয়ে হতাশা খানিকটা কাটিয়ে উঠতে চান তিনি। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল সংবাদ সম্মেলনে আকিব জাভেদের কণ্ঠে ছিল সেই প্রত্যাশা।

গতকাল সংবাদ সম্মেলনে আকিব জাভেদ বলেন, ‘এমন পারফরম্যান্সের জন্য কোনো অজুহাত নেই। এমনটা হতাশার। কিন্তু আমি এতটুকু বলতে পারি, সমর্থকদের চেয়ে অনেক বেশি হতাশ হয়েছেন ক্রিকেটাররা। আশা করি আগামীকালকের (আজ) ম্যাচ জিতে টুর্নামেন্ট শেষ করতে পারব।’

বিজ্ঞাপন

অথচ চ্যাম্পিয়নস ট্রফির আগে দারুণ ছন্দে ছিল পাকিস্তান। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাসে টুর্নামেন্ট শুরু করেছিল। এমন পারফরম্যান্সের পর হতাশাময় চ্যাম্পিয়নস ট্রফি কাটানোয় হতাশ আকিব নিজেও। তার কথায়, ‘খেলোয়াড়রা সন্তুষ্ট নন। অবশ্য কেউই হারের পর সন্তুষ্ট থাকতে পারেন না। সবাই জয়ের চেষ্টায় ছিলেন। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক সময়ে সিরিজ জয়ের পর এমন পারফরম্যান্স মেনে নেওয়া কঠিন।’

চ্যাম্পিয়নস ট্রফির এই ব্যর্থতা কাটিয়ে এখন শূন্য থেকে শুরু করতে চান আকিব। তার কথায়, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে সেরা ৮ দল খেলে। এখানে দুই হারের পর ফের শূন্য থেকে শুরু করতে হবে।’

তিনি আরো যোগ করেন, ‘প্রত্যেকটা ম্যাচই গর্বের। আমরা আগামীকাল (আজ) জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করতে চাই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন