ক্লাব বিশ্বকাপের ম্যাচে মাঠে নামছে ইউরোপের দুই জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও অ্যাটলেটিকো মাদ্রিদ। একই গ্রুপের ভিন্ন দুই ম্যাচে মাঠে নামতে যাওয়া পিএসজি ও অ্যাটলেটিকোর সামনে বাঁচা-মরার লড়াই। ‘বি’ গ্রুপের খেলা জমে উঠেছে। আজ দিবাগত রাত ১টায় নির্ধারিত হবে এই গ্রুপের শেষ ষোলোর দুদল।
পিএসজি মাঠে নামবে সিটেল সাউন্ডার্সের বিপক্ষে। সাউন্ডার্স ২ ম্যাচ হেরে আগেই বাদ পড়েছে। তাতে লড়াই দাঁড়িয়েছে বাকি তিন দলের। যাদের প্রত্যেকের বাকি একটি করে ম্যাচ। এ লড়াইয়ে পিএসজিকে জিততেই হবে। তাতে পয়েন্ট হবে ৬। এরপর তাকিয়ে থাকতে হবে অ্যাটলেটিকো ও বোতাফোগো ম্যাচের দিকে। বোতাফোগো জিতলে পিএসজি গ্রুপ রানার্সআপ হয়ে নকআউটে পা রাখবে, চ্যাম্পিয়ন হবে বোতাফোগো।
অন্যদিকে অ্যাটলেটিকো জিতলে বোতাফোগো এবং পিএসজির সঙ্গে তাদেরও পয়েন্ট হবে সমান ৬; তখন গোল ব্যবধানের সমীকরণে নির্ধারিত হবে তিন দলের ভাগ্য। যেখান থেকে দুদল পা রাখবে শেষ ষোলোয়, বিদায় নেবে এক দল। বাঁচা-মরার এই সমীকরণে কে কে টিকে থাকেÑসেটাই এখন দেখার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

