প্রোটিয়াদের নেতৃত্বে কেশব মহারাজ

প্রোটিয়াদের নেতৃত্বে কেশব মহারাজ

দক্ষিণ আফ্রিকাকে উপহার দিয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসের ফাইনালে হ্যামস্ট্রিংয়ে চোট পান টেম্বা বাভুমা। এই ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে বাদ পড়েছেন প্রোটিয়াদের নিয়মিত অধিনায়ক।

বিজ্ঞাপন

২৮ জুন থেকে বুলাওয়েতে শুরু হচ্ছে দুদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। চোটের জন্য এ ম্যাচে দর্শক হয়েই থাকতে হচ্ছে বাভুমাকে। তার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্বে দেবেন কেশব মহারাজ।

তবে জিম্বাবুয়ে সিরিজের জন্য ঘোষিত দলে রয়েছে পাঁচ নতুন মুখ। বিশ্রাম পেয়েছেন এইডেন মার্করাম ও কাগিসো রাবাদা। তারকা পেসার লুঙ্গি এনগিডি খেলবেন শুধু দ্বিতীয় টেস্টে।

দক্ষিণ আফ্রিকা দল : ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বসচ, টনি ডি জর্জি, জুবায়ের হামজা, কেশভ মহারাজ (অধিনায়ক), কোয়েন মাফাকা, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি (কেবল দ্বিতীয় টেস্ট), লুহুয়ান-ড্রি প্রিটোরিয়াস, লেসেগো সেনোকওয়ানে, প্রেনেলান সুব্রায়িন, কাইল ভেরেন ও কডি ইউসুফ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন