সিরাজকে ২৩ গোলাপ উপহার

সিরাজকে ২৩ গোলাপ উপহার

ওভাল টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে বীরের বেশে জন্ম শহর হায়দরাবাদে পা রেখেছেন মোহাম্মদ সিরাজ। ভারতের তারকা এ পেসারকে এক নজর দেখার জন্য বিমানবন্দরে ভিড় জমে গিয়েছিল। সিরাজ কোনোমতে দর্শকদের ভিড় এড়িয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। বাড়িতেও তাকে বরণ করে নেওয়া হয়েছে ফুলেল শুভেচ্ছায়।

বিজ্ঞাপন

ইংল্যান্ডে টানা পাঁচ টেস্ট খেলে ১ হাজার ১১৩টি বল ছুড়েন সিরাজ! যে কোনো পেসারের কাছেই এ যেন অবিশ্বাস্য এক ব্যাপার।

২৩ উইকেট শিকার করে বনে গেছেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। তাই তো পুরস্কার হিসেবে ২৩টি গোলাপ দিয়ে তৈরি ফুলের তোড়া সিরাজকে উপহার দিয়েছেন তার বন্ধুরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন