ইউনাইটেড ছাড়লেন ওনানা

ইউনাইটেড ছাড়লেন ওনানা

অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন ক্যামেরুনের গোলকিপার আন্দ্রে ওনানা। ধারে তুরস্কের ক্লাব ট্রাবজানস্পরে নামে লেখালেন তিনি। চলতি মৌসুমের বাকি সময় তুরস্কের ক্লাবটিতে কাটাবেন ২৯ বছর বয়সী গোলকিপার।

বিজ্ঞাপন

তুরস্কের ট্রান্সফার উইন্ডো শেষ হচ্ছে শুক্রবার। এর আগের দিন ঘোষণা করা হয় ওনানার দলবদল। ইএসপিএনের খবর, এই ধারের চুক্তিতে কোনো ফি নেই। তবে ধারের সময়টায় ওনানার পারিশ্রমিকের কোনো অংশ ইউনাইটেডকে দিতে হবে না। ভবিষ্যতে পাকাপাকি চুক্তির কোনো শর্তও নেই আপাতত।

মূলত বেলজিয়ান গোলকিপার সানে লমেন্স ইউনাইটেডে যোগ দেওয়ার পরই থেকে বিদায়ের ডাক শুনছিলেন ওনানা। এরপর গোলপোস্টের নিচেও দেখাতে পারেননি ভালো কিছুর প্রতিফলন। ক্লাব অবশ্য চারজন গোলকিপারকে রেখে দিতে আপত্তি জানায়নি। তবে নিজের ভবিষ্যৎ বুঝে যান ওনানা।

২০২৩ সালে ৪ কোটি ৭২ লাখ পাউন্ডে ওনানাকে এসি মিলান থেকে ইউনাইটেডে নিয়ে আসেন সেই সময়ের কোচ এরিক টেন হাগ। দুজন আগে একসঙ্গে ছিলেন আয়াক্সে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন