অস্ট্রেলিয়ার রান পাহাড়

শুরুতেই বিপদে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

শুরুতেই বিপদে শ্রীলঙ্কা

গল টেস্টের প্রথম ইনিংসে রান পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। ৬৫৪ রানে ৬ উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে সফরকারী দল। জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়েছে শ্রীলঙ্কা।

দ্বিতীয় দিনের খেলা শেষে নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৪৪ রান করেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে এখনও ৬১০ রানে পিছিয়ে আছে স্বাগতিক শিবির।

বিজ্ঞাপন

সাজঘরে ফিরেছেন ওশাদা ফার্নান্দো, দিমুথ করুনারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। এদের কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। সবাই করেন সমান ৭ রান। কামিন্দু মেন্ডিস ১৩ ও দিনেশ চান্দিমাল ৯ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক, নাথান লায়ন ও ম্যাথু কুনেম্যান একটি করে উইকেট নেন।

এর আগে উসমান খাজার ডাবল সেঞ্চুরি এবং স্টিভ স্মিথ ও জশ ইংলিশের শতকে ভর দিয়ে রান পাহাড়ে চড়ে অস্ট্রেলিয়া। ১৬ চার ও এক ছয়ের সাহায্যে ২৩২ রান করেন খাজা। স্মিথের ব্যাট থেকে আসে ১৪১ রান। ইংলিশ খেলেন ১০২ রানের ইনিংস। অজিদের পতন হওয়া ৬ উইকেট ভাগাভাগি করে নেন প্রবাথ জয়সুরিয়া ও জেফরি ভ্যান্ডারসে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন