বাংলাদেশের পুঁজি ১৫৪

বাংলাদেশের পুঁজি ১৫৪

জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে ১৫৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানের পুঁজি গড়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

দারুণ ব্যাটিং করে যাচ্ছিলেন পারভেজ হোসেন ইমন। দিচ্ছিলেন ফিফটির আভাস। কিন্তু মহেশ থিকশানা সেটা আর হতে দেননি। ব্যক্তিগত ৩৮ রানে দাসুন শানাকার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন এ তরুণ ওপেনার। তবে হতাশ করেছেন অধিনায়ক লিটন দাস। তার ব্যাট থেকে এসেছে মাত্র ৬ রান। তার দলীয় স্কোরে ১৬ রান যোগ করে ফিরে গেছেন তানজিদ হাসান তামিম। ১০ রান নিয়ে বিদায় নিয়েছেন তাওহিদ হৃদয়ও।

তবে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন মোহাম্মদ নাঈম। শেষ দিকে ৩২* রানের হার না মানা দারুণ এক ইনিংস উপহার দিয়েছেন তিনি। আর মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে এসেছে ২৯ রান। তাতেই দলের সংগ্রহ বেড়েছে।

তার আগে পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে টস ভাগ্য সহায় হয়েছে চারিথ আসালঙ্কার। টসে জিতেই বোলিং বেছে নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক। তাই শুরুতে ব্যাটিং করছে বাংলাদেশ দল।

বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচের একাদশ থেকে বাদ ছিটকে গেছেন জাকের আলী, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তাদের বদলে একাদশে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ নাঈম, সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।

বাংলাদেশ: ১৫৪/৫, ২০ ওভার (পারভেজ ৩৮, তানজিদ ১৬, লিটন ৬, নাঈম ৩২*, হৃদয় ১০, মিরাজ ২৯, শামীম ১৪*; থিকশানা ২/৩৭ ও শানাকা ১/২২)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন