থারিন্দুর অনাকাঙ্ক্ষিত রেকর্ড

থারিন্দুর অনাকাঙ্ক্ষিত রেকর্ড

বাংলাদেশের বিপক্ষে গল টেস্টে দুই হাত ভরে রান দিয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লিখিয়েছেন শ্রীলঙ্কার থারিন্দু রত্নায়েকে। যা তাকে ফেলেছে বিব্রতকর রেকর্ডের সামনে।

দুই ইনিংস মিলিয়ে রান দিয়েছেন ২৯৮, উইকেট নিয়েছেন ৬টি। তাতে অভিষেক টেস্টে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন তিনি। তার সঙ্গে এ তালিকায় আছেন পাকিস্তানের জাহিদ মেহমুদ (৩১৯) ও অস্ট্রেলিয়ার জেসন ক্রেইজা (৩৫৮)।

বিজ্ঞাপন

একই টেস্টে আরো দুটি রেকর্ড ভেঙেছেন থারিন্দু। শ্রীলঙ্কার ৪৩ বছরের টেস্ট ইতিহাসে এক ম্যাচে এত রান দেননি আর কোনো বোলার। এর আগে ২০১৯ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ২৬৪ রান দিয়েছিলেন লাসিত এম্বুলদেনিয়প

সে সঙ্গে টেস্ট ইতিহাসে বিগত ২৫ বছরে বাংলাদেশের বিপক্ষেও কোনো বোলার এত রান দেননি। তার সঙ্গে এ তালিকায় যোগ হয়েছেন প্রভাত জয়াসুরিয়াও (২৪৬)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন