শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে টস ভাগ্য সহায় হয়েছে চারিথ আসালঙ্কার। টসে জিতেই বোলিং বেছে নিয়েছেন এ শ্রীলঙ্কান অধিনায়ক। তাই শুরুতে ব্যাটিং করছে বাংলাদেশ দল।

বিজ্ঞাপন

বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচের একাদশ থেকে ছিটকে গেছেন জাকের আলী, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তাদের বদলে একাদশে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ নাঈম, সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্ডো, চারিথ আসালঙ্কা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মহিশ তিকসানা, নুয়ান তুষারা ও বিনুরা ফার্নান্ডো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন