নকআউটের লড়াইয়ে বেনফিকা, অকল্যান্ড ও চেলসি

নকআউটের লড়াইয়ে বেনফিকা, অকল্যান্ড ও চেলসি

ক্লাব বিশ্বকাপে নকআউট নিশ্চিতের লড়াইয়ে নামবে বেনফিকা, অকল্যান্ড সিটি ও চেলসি। এই তিন দলের সামনেই নকআউট পর্ব নিশ্চিতের সুযোগ। হারলেই বিদায় হবে ক্লাবের বৈশ্বিক মহারণ থেকে। আজ রাত ১টায় বেনফিকা নামবে বায়ার্নের বিপক্ষে। নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনার বোকা জুনিয়র্স। আগামীকাল সকাল ৭টায় ইংলিশ জায়ান্ট চেলসির প্রতিপক্ষ ইএস টিউনিস, ফ্ল্যামেঙ্গোর প্রতিপক্ষ লস অ্যাঞ্জেলেস এফসি।

‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বায়ার্ন ও বেনফিকা। এ গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত হবে এই ম্যাচেই। দুটি ম্যাচ জিতে ৬ পয়েন্ট বায়ার্নের, বেনফিকার ৪ ও বোকার পয়েন্ট এক। বায়ার্ন আগেই নিশ্চিত করেছে নকআউট। তাদের বিপক্ষে বেনফিকা জিতলে ৭ পয়েন্ট নিয়ে কোনো সমীকরণ ছাড়াই নকআউট নিশ্চিত করবে। তাতে বাদ পড়বে বোকা। আর বেনফিকা হারলে এবং অকল্যান্ডের বিপক্ষে বোকা জিতলে দুদলের পয়েন্ট হবে সমান ৪। তখন গোল ব্যবধানে নির্ধারিত হবে নকআউটের দল। বোকা হারলে বেনফিকা পৌঁছে যাবে শেষ ষোলোতে।

এদিকে ‘ডি’ গ্রুপের লড়াইয়ে টিউনিসের বিপক্ষে হারলেই বাদ এমন সমীকরণে মাঠে নামবে চেলসি। তখন টিউনিস চলে যাবে শেষ ষোলোয়। অন্য ম্যাচে লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে ফ্ল্যামেঙ্গো হারুক বা জিতুক, ফলাফল তাদের পক্ষেই। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ফ্ল্যামেঙ্গোর নকআউট নিশ্চিত। বাদ যাবে লস অ্যাঞ্জেলেস।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন