আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দূরপাল্লার গোলে আর্দা গুলের রেকর্ড

স্পোর্টস ডেস্ক

দূরপাল্লার গোলে আর্দা গুলের রেকর্ড

বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে এলচেকে ৪-১ গোলে হারিয়ে লা লিগায় পয়েন্ট ব্যবধান ১ এ নামিয়ে এনেছে জায়ান্ট ক্লাবটি। ম্যাচ শেষে এ নিয়েই আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু শনিবার রাতে সবার নজর কেড়ে নিয়েছেন রিয়ালের তুর্কি মিডফিল্ডার আরদা গুলের। রিয়ালের বড় জয়ের পথে ম্যাচের শেষ দিকে অবিশ্বাস্য এক গোল করেছেন কোচ আলভারো আরবেলোয়ার তরুণ এ শিষ্য।

বিজ্ঞাপন

লড়াইয়ের ৮৯ মিনিটে নিজেদের অর্ধে বক্সের কিছুটা বাইরে প্রতিপক্ষের ফুটবলার ভুল পাস দিয়ে ফেলেন। সুবাদে বল চলে যায় রিয়াল তারকা গুলের দখলে। বল নিয়ে খানিকটা এগিয়ে সবাইকে চমকে দিয়ে সেখান থেকেই নিয়ে ফেলে দূরপাল্লার শট। ৬৮ মিটার দূর থেকে নেওয়া শটটি সরাসরি জড়ায় জালে। সামনে এগিয়ে যাওয়া প্রতিপক্ষ এলচের গোলরক্ষক পেছনে ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু বল দেখা ছাড়া আর কিছুই করার ছিল না তার। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অবিশ্বাস্য এই গোলকে ‘পুসকাস অ্যাওয়ার্ড’ দেওয়ার দাবি জানিয়েছেন।

লা লিগা ইতিহাসে যৌথভাবে দূরপাল্লার গোলের রেকর্ড এটি। ২০০৪ সালে ক্লাব নুমানসিয়ার জার্সি গায়ে অ্যান্তোনিও জোসে সেভিয়ার বিপক্ষে সমান দূরত্ব থেকে গোল করেছিলেন। আর ১৯৯৫ সালের পর রিয়ালের কোনো ফুটবলার এই প্রথম নিজেদের অর্ধ থেকে লা লিগায় গোল উপহার দিলেন। সর্বশেষ অগাস্তিন লাসা ৫৮ মিটার দূর থেকে গোল করে সবাইকে অবাক করে দিয়েছিলেন। সেই রেকর্ড ভেঙে ফেললেন এবার গুলের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...