আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অনূর্ধ্ব–১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫

ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে সুরমা জোনের চ্যাম্পিয়ন মৌলভীবাজার

স্পোর্টস রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে সুরমা জোনের চ্যাম্পিয়ন মৌলভীবাজার

অনূর্ধ্ব–১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর সুরমা জোনের ফাইনালে দাপুটে জয় তুলে নিয়েছে মৌলভীবাজার জেলা দল। ফাইনালে ব্রাহ্মণবাড়িয়াকে ৩–০ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে তারা।

সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য দেখায় মৌলভীবাজার। ধারাবাহিক আক্রমণের ফল হিসেবে তিনটি গোল করে তারা নিশ্চিত করে বড় জয় এবং শিরোপা।

বিজ্ঞাপন

ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের দীপ আরাং।

এই জয়ের মধ্য দিয়ে সুরমা জোনে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিল মৌলভীবাজারের অনূর্ধ্ব–১৭ দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...