অভিষেকেই বিব্রতকর রেকর্ড

অভিষেকেই বিব্রতকর রেকর্ড

অভিষেকেই দুঃস্বপ্নের সাক্ষী হলেন আয়ারল্যান্ডের লিয়াম ম্যাককার্থি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভার বোলিং করে ১৬ বাউন্ডারিতে ৮১ রান হজমের বিশ্বরেকর্ড গড়েন এই বোলার।

তাতে টেস্ট খেলুড়ে দেশের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলারদের তালিকার উঠে গেল ম্যাককার্থির নাম। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয়। ৪ ওভার বল করে কোনো উইকেট পাননি ম্যাককার্থি।

বিজ্ঞাপন

২৪ বলের মধ্যে মাত্র ৩টি বল ডট করতে পারেন তিনি। বাকি ২১ বলে পাঁচ ছক্কার সঙ্গে ১১টি চার হজম করেন এই পেসার। অর্থাৎ ৮১ রানের মধ্যে ৭৪ রানই দেন বাউন্ডারিতে। তাতে আন্তর্জাতিক ক্রিকেটে গাম্বিয়ার মুসা জোবার্তের পর (৯৩ বনাম জিম্বাবুয়ে) দ্বিতীয় সর্বোচ্চ খরুচে বোলার বনে যান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন