বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাপ্তরিক কার্যক্রম ত্বরান্বিত করার জন্য সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পরামর্শক কমিটিতে ৩ সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন, সৈয়দ আবিদ হুসেইন সামি এবং শাইখ মেহেদি। আজ বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এই তিনজনের মধ্যে সাখাওয়াৎ হোসেন ক্রিকেট ট্যুরিজম উপদেষ্টা, আবিদ হোসেন ক্রিকেট উপদেষ্টা এবং শাইখ মেহেদি নিয়োগ পেয়েছেন আইন উপদেষ্টা হিসেবে। এদের মধ্যে বেশ পরিচিত মুখ ক্রিকেট বিশ্লেষক সামি। বেশ কিছু দিন ধরেই দেশের ক্রিকেটে নানাভাবে কাজ করে আসছেন তিনি। ধারাভাষ্যকার, উপস্থাপক হিসেবেও ইতোমধ্যে সুনাম কুড়িয়েছেন।
বোর্ড সভায় বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান হিসেবে পরিচালক মাহবুব আনামের নামও ঘোষণা করা হয়েছে। এর আগে বিপিএল চেয়ারম্যান ছিলেন সাবেক সভাপতি ফারুক আহমেদ নিজেই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

