বিমান ভট্টাচার্যকে নিয়ে বিএসপিএর স্মরণ সভা

বিমান ভট্টাচার্যকে নিয়ে বিএসপিএর স্মরণ সভা

গত ৭ মার্চ না ফেরার দেশে পাড়ি জমান বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের (বিএসপিএ) আজীবন সদস্য বিমান ভট্টাচার্য্য। তার স্মরণে শনিবার (২৬ জুলাই) সভার আয়োজন করে বিএসপিএ।

জাতীয় স্টেডিয়ামের মহানগরী ফুটবল লিগ কমিটির সভাকক্ষে অনুষ্ঠিত সে সভার সঞ্চালনায় ছিলেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিএসপি’র সাবেক সভাপতি হাসানউল্লাহ খান রানা, সাবেক সভাপতি সনৎ বাবলা, আজীবন সদস্য ইকরামউজ্জমান, সিনিয়র সদস্য সেলিম নজরুল হক, খায়রুল ইসলাম শাহীন, তালহা বিন নজরুল, জাহিদ রহমান, ইয়াহিয়া মুন্না, বিএসপিএ সহ-সভাপতি কাজী শহীদুল ইসলাম, রাকীবুর রহমান, মহিউদ্দিন পলাশ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সিনিয়র সাংবাদিক সুকুমার সরকার, বিমান ভট্টাচার্য্যরে স্ত্রী শিখা চক্রবর্তী, ছেলে স্বপ্নীল ভট্টাচার্য্য, মেয়ে শতাব্দী ভট্টাচার্য্য, মেয়ের জামাতা রবিন চৌধুরী।

বিজ্ঞাপন

ইকরামউজ্জমান বলেন, ‘বিমান দাকে আমি প্রথম দেখেছি, বাংলার বানীর অফিসে। স্বাধীনতার আগে আমি উনাকে চিনতাম না। এত দায়িত্বশীল মানুষ আর হবে না। উনার অনেক স্মৃতি রয়ে গেছে। নীতির প্রশ্নে আপোষহীন ছিলেন। কতগুলো জিনিসের কারণে বিমান দাকে মানুষ ভুলতে পারবে না।’

হাসানউল্লাহ খান রানা বলেন, ‘বিমান দাকে নিয়ে কথা বললে নির্বাচন আসবেই। আমি বিমান দার সঙ্গে দুই নির্বাচনের নির্বাচন কমিশনার হিসেবে কাজ করেছি। আমার উপলব্ধি হয়েছে, যদি সৎ লোকের সঙ্গে কাজ করা যায়, তাহলে অনেক কিছুই সহজ হয়ে যায়।’

সনৎ বাবলা বলেন, ‘বিমান দা ক্রীড়া লেখক সমিতির নির্বাচনকে এমন এক জায়গায় সেট করে দিয়ে গেছেন, একমাত্র সংগঠন এটি গঠনতন্ত্র অক্ষরে অক্ষরে পালন করেন। এমন নির্বাচন বাংলাদেশের অন্য কোথাও হয় কি না, জানি না। এই স্বচ্ছ নির্বাচনের নায়ক বিমান।’

স্ত্রী শিখা চক্রবর্তী বলেন, ‘ধন্যবাদ, ক্রীড়া লেখক সমিতিকে এই আয়োজন করার বিমান চট্টাচার্যের জন্য। আমি খুবই অসুস্থ। সবাই আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন।’

ছেলে স্বপ্নীল ভট্টাচার্য বলেন, ‘ক্রীড়া লেখক সমিতির পক্ষকে যে স্মরণ সভা আয়োজন করা হয়েছে, এজন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে বাবার সততা শিক্ষাটা পরিবারিক অনেক বড় শিক্ষা। এই সততটা ও পারিবারিক শিক্ষা যদি কারোর মধ্যে থাকে, তাহলে সে অনেক দূর এগিয়ে যাবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন