মেসিদের মাঠে খেলবে আর্জেন্টিনা

মেসিদের মাঠে খেলবে আর্জেন্টিনা

বিশ্বকাপে বাছাইয়ের পর প্রীতি ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রস্তুতির অংশ হিসেবে দুটি প্রীতি ম্যাচে অংশ নেবে বিশ্ব চ্যাম্পিয়নরা। যার একটির ভেন্যু বদলে গেছে। ম্যাচটি শিকাগোকে হবার কথা থাকলেও সেটা হচ্ছে না। পরিবর্তিত ভেন্যু হিসেবে ইন্টার মিয়ামির ঘরের মাঠে চেজ স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে। পুয়ের্তো রিকোর এই মাঠেই খেলবে আলবিসেলেস্তেরা।

বিজ্ঞাপন

আগামী মঙ্গলবার ফ্লোরিডার পোর্ট লডারডিলের চেজ স্টেডিয়ামে মাঠে নামবে আর্জেন্টিনা। সাড়ে ২১ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটি মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামির ঘরের মাঠ। ক্লাব ফুটবলে নিজের ঘরের মাঠে দেশের হয়ে খেলবেন লিওনেল মেসি। যদিও মেসির খেলার বিষয়টি নিশ্চিত নয়।

যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন নিয়ে শিকাগো প্রতিবাদ চলছে কয়েকদিন ধরেই এবং তা ছড়িয়ে পড়েছে প্রবলভাবে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, মূলত নিরাপত্তাজনিত কারণেই আর্জেন্টিনার ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে। এই ম্যাচের আগে শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ফ্লোরিডারই হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে লড়বে আর্জেন্টিনা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...