কমনওয়েলথ বিচ হ্যান্ডবল

সেমিফাইনালের টিকিট কাটল বাংলাদেশ

সেমিফাইনালের টিকিট কাটল বাংলাদেশ

মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলছে ছয় জাতির কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। গতকাল স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। ম্যাচের প্রথম সেটে অবশ্য বাংলাদেশ ২০-১৪ গোলে হেরে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় সেটে ২০-১৬ গোলে জিতে খেলায় প্রত্যাবর্তন করে বাংলাদেশ।

বিজ্ঞাপন

ফলে ম্যাচ ১-১ সেটে অমীমাংসিত থেকে যায়। এ কারণে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে ৭-৬ পয়েন্টে জিতে ২-১ সেটে মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে রেখেই শেষ চারে পৌঁছে যায় বাংলাদেশ।

শনিবার রাতে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ২৬-১০ ও ২৪-১৪ পয়েন্টে সরাসরি ২-০ সেটে জিতে বাংলাদেশ। এর আগে দক্ষিণ আফ্রিকা ও ভারতকেও হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...