এনসিএল টি-টোয়েন্টি সেপ্টেম্বরে

এনসিএল টি-টোয়েন্টি সেপ্টেম্বরে

আবার জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ টুর্নামেন্টটি হবে আগামী সেপ্টেম্বরে। বিপিএলের প্রস্তুতির অংশ হিসেবে হবে এনসিএল টি-টোয়েন্টি।

এবার সিলেট, ঢাকা ও চট্টগ্রামের মাঠে হবে টুর্নামেন্টের খেলা। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রোগ্রামের চিফ কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন নান্নু। সর্বশেষ বিপিএলের আগে এনসিএল টি-টোয়েন্টি বেশ সাড়া ফেলেছিল।

বিজ্ঞাপন

গত আসরের মতো এবারও এনসিএলে অংশ নেওয়া ৮টি দল খেলবে। আইসিসি কর্তৃক স্বীকৃতি পাওয়ায় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটির গুরুত্ব বেড়েছে। বিপিএলের আগে নিজেদের শো করার মঞ্চ পাবেন উঠতি ক্রিকেটাররা। এ টুর্নামেন্টে ভালো খেলে বিপিএলে দল পাওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন