বরখাস্ত হলেন হামজাদের কোচ

বরখাস্ত হলেন হামজাদের কোচ

প্রিমিয়ার লিগ থেকে গেল মৌসুমেই অবনমন হয়েছে লেস্টার সিটির। সেটার জের ধরেই বাংলাদেশি তারকা হামজা চৌধুরীর ক্লাব এবার ছাঁটাই করল কোচকে। লেস্টার সিটি তাদের ম্যানেজার রুড ভন নিস্টলরয়কে না করে দিয়েছে।

গতকাল আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ নিস্টলরয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানায়। গত মৌসুমে লেস্টার সিটি শুধু ছয়টি ম্যাচ জিততে পেরেছিল। ভাগ্যবদল করতেই নভেম্বরে স্টিভ কুপারকে বরখাস্ত করে নিস্টলরয়কে স্থলাভিষিক্ত করা হয়। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ডের কোচিংয়েও ভাগ্য ফেরেনি ‘দ্য ফক্সেস’দের।

বিজ্ঞাপন

এরই মধ্যে নতুন কোচের খোঁজে নেমে গেছে লেস্টার। ১০ আগস্ট চ্যাম্পিয়নশিপে নতুন কোচের অধীনে নামতে চায় তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন