তিন সেঞ্চুরিতে রান পাহাড়ে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

তিন সেঞ্চুরিতে রান পাহাড়ে জিম্বাবুয়ে

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে রীতিমতো উড়ছে জিম্বাবুয়ে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৫৮৬ রানের বিশাল সংগ্রহ পয়েছে তারা।

৩ সেঞ্চুরি ও এক ফিফটিতে এই পুঁজি পেয়েছে জিম্বাবুয়ে। সর্বোচ্চ ১৫৪ রান করেন শন উইলিয়ামস। ১০ চারের পাশাপাশি ৩টি ছয় মারেন তিনি। ৫ চার ও ৪ ছয়ের সাহায্যে ১১০ রান করেন ব্রায়ান ব্রেনেট। ১০৪ রান আসে ক্রেইগ আরভিনের ব্যাট থেকে। ১০টি বাউন্ডারি হাঁকান অধিনায়ক।

বিজ্ঞাপন

৬৮ রান করেন ওপেনার বেন কারান। এছাড়া তাকুদানাসে কাইতানো খেলেন ৪৬ রানের ইনিংস। জিম্বাবুয়ের ব্যাটারদের রাজত্বের ইনিংসে আফগানিস্তানের হয়ে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন গজনফার। ৩ উইকেট নেন তিনি। এছাড়া নাভিদ জাদরান, জহির খান ও জিয়াউর রেহমানের শিকার দুটি করে উইকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

সর্বশেষ

এলাকার খবর
Loading...