ব্রোঞ্জ জয়

নারী কাবাডি দলকে সংবর্ধনা

নারী কাবাডি দলকে সংবর্ধনা

ইরানে অনুষ্ঠিত ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। এজন্য মঙ্গলবার (১১ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের পক্ষ থেকে বাংলাদেশ নারী জাতীয় কাবাডি দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারী কাবাডি দলকে ফুল দিয়ে বরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব ও জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী।

বিজ্ঞাপন

উল্লেখ, এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। তাতেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয় দলটির। শেষ চারের ম্যাচে ইরানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় শ্রাবনী, বৃষ্টিরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন