কিংস্টন টেস্টে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ বিধ্বস্ত হয়েছে মাত্র ২৭ রানে। টেস্ট ইতিহাসে যা দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ডাক মেরেছেন দলের ৭ জন ব্যাটসম্যান।
বিজ্ঞাপন
এ তালিকায় রয়েছেন রোস্টন চেজও। অস্ট্রেলিয়ার কাছে ১৭৬ রানে অসহায় আত্মসমর্পণের পর এ উইন্ডিজ অধিনায়ক কোনো রাগ-ঢাক না রেখেই বলেন, এটা লজ্জাজনক, ‘৩০ রানের নিচে অলআউট হওয়া অবশ্যই খুব লজ্জাজনক। এটা খুব হতাশাজনক। আমরা বারবার এমন অবস্থায় যাচ্ছি, যেখানে ম্যাচ জেতার সুযোগ থাকে। কিন্তু ব্যাটিংয়ে শেষ ইনিংসে যেন হাল ছেড়ে দিচ্ছি, লড়াই করতে পারছি না। এটা খুবই হৃদয়বিদারক।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

