বড় জয়ে সিরিজ যুবাদের

বড় জয়ে সিরিজ যুবাদের

জয় দিয়ে যুব ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। এবার পরের ম্যাচেও জয়ের দেখা পেল দেশের ছেলেরা। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে ধসিয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। টানা জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ তে নিশ্চিত করল জুনিয়র টাইগাররা। প্রথম ম্যাচে ১৩০ রানে জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বিজ্ঞাপন

শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৬৫ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফিফটি হাঁকান আজিজুল হাকিম (৬৭), জাওয়াদ আবরার (৫৭) ও রিজান হোসেন (৫২)। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে জেসন রোলেস (৫১) হাফসেঞ্চুরি হাঁকালেও ১৬১ রানেই গুটিয়ে যায় প্রোটিয়া যুবারা।



সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ:২৬৫/৬, ৫০ ওভার :

দক্ষিণ আফ্রিকা : ১৬১/১০, ৩০.২ ওভার।

ফল: বাংলাদেশ ১০৪ রানে জয়ী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন