ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২০ অক্টোবর বাংলাদেশ আসবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
এরপর বগুড়ায় ২৮ অক্টোবর থেকে শুরু হবে সিরিজ। ৩১ অক্টোবর দ্বিতীয় ম্যাচও সেখানেই হবে। শেষ তিন ম্যাচ রাজশাহীর ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
৩, ৬ ও ৯ নভেম্বর রাজশাহীতে অনুষ্ঠিত হবে বাকি তিন ওয়ানডে। ওয়ানডে সিরিজ শেষে ১০ নভেম্বর বাংলাদেশ ছাড়বে আফগানিস্তান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

