বুমরাহ খেললেই ভারত বেশি হারে

বুমরাহ খেললেই ভারত বেশি হারে

ভারতের অন্যতম ভরসার নাম জাসপ্রিত বুমরাহ। এই পেসার খেলছেন মানেই ভারতের জয়ের সম্ভাবনা উজ্জ্বল। তবে এর ঠিক উল্টোটা দেখছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ডেভিড লয়েড। তার মতে, বুমরাহ খেললে ভারত বেশি হারে।

অবশ্য এই কিংবদন্তির কথা ফেলে দেওয়ার উপায় নেই। ইংল্যান্ড সিরিজে লিডস এবং লর্ডসে খেলেছেন বুমরাহ। দুটিতেই হেরেছে ভারত। বুমরাহকে ছাড়া জিতেছে এজবাস্টনে।

বিজ্ঞাপন

‘টকস্পোর্ট’-এ দেওয়া সাক্ষাৎকারে লয়েডের ভাষ্য, ‘বুমরাহকে ছাড়া এজবাস্টনে জিতেছে ভারত, যা অসাধারণ। অনেকের মুখেই শুনেছি, বুমরাহ খেললে নাকি ভারত বেশি ম্যাচ হারে। ও না খেললে কম হারে। তারাই বুমরাহকে বিশ্বের সেরা বলে থাকে। নিঃসন্দেহে বুমরাহর বোলিং অ্যাকশন বেশ অন্য রকম। কিন্তু ছেলেটা ভালো।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন