নারী চ্যাম্পিয়নস লিগে ৫ ফুটবলার

নারী চ্যাম্পিয়নস লিগে ৫ ফুটবলার

এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে খেলবেন বাংলাদেশের ৫ ফুটবলার। ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজের হয়ে লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জাতীয় নারী দলের অধিনায়ক আফঈদা খন্দকার, স্বপ্না রানী, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা।

ইতোমধ্যে ভুটানের ক্লাবটিতে যোগ দিয়েছেন তারা। আগেই দলের সঙ্গে যোগ দেন তহুরা, শামসুন্নাহার ও রিপা। গতকাল ভুটানে যান আফঈদা ও স্বপ্না। চ্যাম্পিয়নস লিগে ‘ডি’ গ্রুপে রয়েছে ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ। তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপের কাওশিউং অ্যাটাকারস, উত্তর কোরিয়ার নাইগোহিয়াং ও লাওসের মাস্টার ক্লাব।

বিজ্ঞাপন

২৫ থেকে ৩১ আগস্ট গ্রুপের খেলা হবে লাওসে। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল পরবর্তী রাউন্ডে উঠবে। রয়েল থিম্পু কলেজ ২৫ আগস্ট কাওশিউং অ্যাটাকারস, ২৮ আগস্ট নাইগোহিয়াং এবং ৩১ আগস্ট মাস্টারের বিপক্ষে খেলবে।

চ্যাম্পিয়নস লিগের প্রথম আসরে রয়্যাল থিম্পু কলেজের হয়ে খেলেছেন ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা ও মনিকা চাকমা। এবার আরো পাঁচ ফুটবলারের নতুন অভিজ্ঞতা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন