ডিপিএল দলবদল শুরু আজ

ডিপিএল দলবদল শুরু আজ

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা যেন থামার নয়। বিপিএলের পর ক্রিকেটাররা প্রস্তুত হচ্ছিলেন ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) কেন্দ্র করে। ডিপিএলের বহুল কাঙ্ক্ষিত সেই দলবদল শুরু হচ্ছে আজ। দুদিনব্যাপী এই দলবদলের শেষদিন আগামীকাল। আজ সকাল ১১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ডিপিএলের আয়োজক সিসিডিএম কার্যালয়ে হবে ক্রিকেটারদের দলবদল। আগামীকালও একই সময়ে সিসিডিএম কার্যালয়ে দলবদল অনুষ্ঠিত হবে।

দলবদল করতে হলে সাধারণত ক্রিকেটারদের সশরীরে সিসিডিএম কার্যালয়ে আসতে হয়। তবে জাতীয় দলের হয়ে বাইরে থাকা ক্রিকেটারদের জন্য সে সুযোগ নেই। বিষয়টি বিবেচনায় নিয়ে অনলাইনেও দলবদলের ব্যবস্থা রেখেছে সিসিডিএম। দলবদল শেষে আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াবে ২০২৪-২৫ মৌসুমের ডিপিএল।

বিজ্ঞাপন

আগামী ৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া ডিপিএল ভেন্যুর তালিকায় রাখা হয়েছে তিনটি মাঠ। সেগুলো হলো শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি তিন ও চার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন