জো রুটের ব্যাটে রানের ফোয়ারা চলছেই। এবার ম্যানচেস্টার টেস্টে তিন রেকর্ডের মালিক হলেন ইংল্যান্ডের এই ব্যাটার। রেকর্ডের পথে তিনি পেছনে ফেলেছেন রাহুল দ্রাবিড় ও জ্যাক ক্যালিসের মতো কিংবদন্তিদের।
ভারতের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে ৩২ রানে ব্যাটিং চলাকালে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে উঠে আসেন রুট (১৩ হাজার ৩২২ রান)। তার সামনে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৩ হাজার ৩৭৮) ও ভারতের শচীন টেন্ডুলকার (১৫ হাজার ৯২১)।
বিজ্ঞাপন
এছাড়া তৃতীয় ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের দুটি ভিন্ন ভেন্যুতে (লর্ডস ও ম্যানচেস্টার) ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন রুট। তার ওপরে আছেন গ্রাহাম গুচ ও স্যার অ্যালিস্টার কুক। ওল্ড ট্র্যাফোর্ডে ১ হাজার রান করা প্রথম ব্যাটারও রুট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

