লিভারপুল-চেলসির বড় জয়

স্পোর্টস ডেস্ক

লিভারপুল-চেলসির বড় জয়

এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে গতকাল রাতে মাঠে নামে লিভারপুল ও চেলসির মতো ইংল্যান্ডের দুটি শীর্ষ ক্লাব। উভয় দলই বড় জয় নিয়ে মাঠে ছেড়েছে।

বিজ্ঞাপন

লিভারপুল বনাম অ্যাক্রিংটন- শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা অ্যাক্রিংটনের বিপক্ষে জিততে কোনো বেগ পোহাতে হয়নি লিভারপুলকে। হেসেখেলে ৪-০ গোলের জয় তুলে নেয় আর্নে স্লটের শিষ্যরা।

অ্যানফিল্ডে ২৯ মিনিটে দিয়েগো জোতার গোলে এগিয়ে যায় লিভারপুল। ৪৫ মিনিটে ব্যবধান বাড়ান ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড। ৭৬ ও ৯০ মিনিটে স্বাগতিকদের হয়ে আরও একবার করে জালের ঠিকানা খুঁজে নেন দানস ও চিয়েসা।

চেলসি বনাম মোরকাম্বে: লিভারপুলের চেয়ে চেলসির জয়টা আরও বড়। মোরকাম্বেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নীল জার্সিধারীরা। দলের বিশাল জয়ের দিনে জোড়া গোল করেন আদারাবিও ও জোয়াও ফেলিক্স। বাকি গোলটি করেন নিকোলাস এনকুকু।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন