লিটন আউটের দায় বাজে শট!

লিটন আউটের দায় বাজে শট!

রিভার্স সুইপ করতে গিয়ে নার্ভাস নাইন্টিজে আউট হন লিটন দাস। তার ব্যাটে আসে ৯০ রান। অথচ তার সামনে সু্যোগ ছিল ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি তুলে নেওয়ার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে লিটনের আউটের জন্য এই শটকেই দায়ী করেছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

সংবাদ সম্মেলনে তিনি লিটনের পুরো ইনিংসের প্রশংসা করেন। পাশাপাশি জানান, ঠাণ্ডা মাথায় এই ইনিংস খেলেছেন লিটন। তবে এমন বাজে শটে আউট হওয়ার জন্য লিটনকে কাঠগড়ায় দাঁড় করাননি। বরং বলেছেন, এটা ক্রিকেটেরই অংশ।

বিজ্ঞাপন

সালাউদ্দিন বলেন, ‘আমি মনে করি সো (লিটন) পুরা ইনিংসটাই সে কন্ট্রোলের সঙ্গে খেলেছে এবং খুবই ঠাণ্ডা মাথায় খেলেছে। আমি মনে করি পুরো ইনিংসে ওই শটটাই সে বাজে খেলেছে। এটা হতেই পারে ক্রিকেটে। আশা করি এই ভুল থেকে শিখবে। আরো আশা রাখি লিটন আরো বড় ইনিংস খেলবে।’

গল টেস্টের প্রথম পাঁচ সেশনে ছিল বাংলাদেশি ব্যাটারদের দাপট। তবে দ্বিতীয় দিনের শেষ সেশনে পাশার দান উল্টে যায়। পুরো সেশনে দাপট দেখায় শ্রীলঙ্কা। ফল : ৬১ রানে বাংলাদেশ হারায় ৫ উইকেট। লঙ্কানদের এই ইতিবাচক মানসিকতা বোলিংয়ে দেখতে চান সালাউদ্দিন।

তিনি বলেন, ‘পজিটিভলি ওদের বোলিং থেকেই আমি নিতে চাই। ব্রেকের পর ওরা যেভাবে বলটা মেইনটেইন করছে এবং তারা যেভাবে ঘুরিয়েছে, সেটা কিন্তু আমরা প্রথম দুদিনে পাঁচ সেশনে কাজে লাগাতে পারিনি। সেটা যদি হয়, তবে তাদের কাছ থেকে শিখে এটা আমরা কাজে লাগাতে পারি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন