সিঙ্গাপুরে দুই সাঁতারু

সিঙ্গাপুরে দুই সাঁতারু

বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে খেলতে গতকাল সিঙ্গাপুরে গেলেন সাঁতারু সামিউল ইসলাম রাফি ও মোছা. অ্যানি আক্তার। তাদের সঙ্গী হয়েছেন নৌবাহিনীর কোচ নিয়াজ আলী ও কংগ্রেস প্রতিনিধি এবং ফেডারেশনের সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান শাহীন।

গত ১১ জুলাই থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। চলবে ৩ আগস্ট পর্যন্ত। বিশ্ব আসরে সামিউল ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোক এবং অ্যানি ৫০ ও ১০০ মিটার ফ্রিস্টাইলে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত জাতীয় সাঁতারের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ২৬.৯০ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন সামিউল।

বিজ্ঞাপন

এছাড়া গত বছর মে মাসে অনুষ্ঠিত জাতীয় বয়সভিত্তিক সাঁতারে ১২টি স্বর্ণ জিতে রেকর্ড গড়েছিলেন অ্যানি আক্তার। সেই ফলাফলই তাদের বিশ্ব সাঁতারে যাওয়ার পথ করে দিয়েছে। এই টুর্নামেন্টটি অংশ নিচ্ছেন ২০৫ টি দেশের ২৫০০ এর বেশি অ্যাথলেট। দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের আয়োজন করছে সিঙ্গাপুর। প্রতিযোগিতা শেষে আগামী ৪ আগস্ট দেশে প্রত্যাবর্তন করবে বাংলাদেশ সাঁতার দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন