নারী বিশ্বকাপ বাছাই

আজ শুরু নারী দলের ক্যাম্প

আজ শুরু নারী দলের ক্যাম্প

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে আগামী ৩ এপ্রিল পাকিস্তানের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশের মেয়েরা। এ টুর্নামেন্টের আগে আজ থেকে শুরু হচ্ছে নারী দলের ক্যাম্প। ঈদে সাধারণত ক্রিকেটপাড়ায় থাকে সুনসান নীরবতা। এবার অবশ্য তেমন কিছু হচ্ছে না। শুধুমাত্র ঈদের দিন ছাড়া আগামী ২ এপ্রিল পর্যন্ত চলবে নারী দলের এই ক্যাম্প। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই ম্যাচে জয় পেলেই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হতো বাংলাদেশের মেয়েদের। একটির বেশি ম্যাচ জিততে না পারায় শেষ পর্যন্ত বাছাইপর্বের বাধা টপকাতে হবে নিগার সুলতানা জ্যোতি-নাহিদা আক্তারদের। এ কারণেই ঈদের আগে এমন কঠোর প্রস্তুতি নেবে লাল-সবুজ প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্ব। আগামী ১০ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। জ্যোতি-নাহিদাদের পরের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৩, ১৫, ১৭ ও ১৯ এপ্রিল। বাছাইপর্বে পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে থাকতে পারলে তবেই বিশ্বকাপে খেলার সুযোগ মিলবে মেয়েদের। এ যাত্রায় তাই পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মতো প্রতিপক্ষের সঙ্গে লড়তে হবে। এ ছাড়া প্রতিপক্ষ হিসেবে আছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন