তামিমের সেঞ্চুরি

মোহামেডানের সহজ জয়

মোহামেডানের সহজ জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) রোববার (৯ মার্চ) পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মতিঝিল পাড়ার ক্লাবটির এই জয়ের নায়ক তামিম ইকবাল খান। দুর্দান্ত এক শতকের দেখা পেয়েছেন তিনি।

বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে ২১৮ রানে অলআউট হয় পারটেক্স। তাদের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন আহরার আমিন। জাওয়াদ রয়েনের ব্যাট থেকে আসে ৪২ রান। জয়রাজ শেখ ইমনের অবদান ৩৮ রান। এছাড়া ২৪ রান এনে দেন রুবেল মিয়া। মোহামেডানের হয়ে ৫০ রানে চার উইকেট নেন তাইজুল ইসলাম। নাসুম আহমেদের শিকার তিন উইকেট।

বিজ্ঞাপন

জবাবে ৫৮ বল ও সাত উইকেট হাতে রেখে জয় তুলে নেয় মোহামেডান। ১১২ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন দলপতি তামিম। আরেকপ্রান্তে ৩৫ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। ৩৭ রান আসে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন