ডোপ নিয়ে চার বছর নিষিদ্ধ টারা মুর

ডোপ নিয়ে চার বছর নিষিদ্ধ টারা মুর

ডোপ সেবনের দায়ে চার বছর নিষিদ্ধ হয়েছেন ব্রিটিশ টেনিস খেলোয়াড় টারা মুর। গত মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে এই নিষেধাজ্ঞা শাস্তি।

বিজ্ঞাপন

ডোপিংয়ের অভিযোগ থাকলেও ১৮ মাস আগে একটি স্বাধীন ট্রাইব্যুনালে নির্দোষ প্রমাণিত হয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিল ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।

আপিল কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএসএ) আপিল বহাল রাখার পর মুরকে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছে। ১৯ মাসের নিষেধাজ্ঞা শাস্তি ইতোমধ্যে কাটিয়ে ফেলেছেন। এ সময় মুর ছিলেন সাময়িক নিষিদ্ধ।

সিএসএর এই রায়ের ফলে ২০২৮ সাল শুরুর আগে কোর্টে ফিরতে পারবেন না মুর। তার নমুনা পরীক্ষায় নিষিদ্ধ উপাদান পাওয়া যায় ২০২২ সালের জুনে। তখন সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। ২০২৩ সালের ডিসেম্বরে একটি স্বাধীন ট্রাইব্যুনাল তাকে নির্দোষ বলে রায় দিয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন