ইনজুরিতে আলভারেজ, শঙ্কায় চ্যাম্পিয়নস লিগ

ইনজুরিতে আলভারেজ, শঙ্কায় চ্যাম্পিয়নস লিগ

বড় দুঃসংবাদ পেল অ্যাটলেটিকো মাদ্রিদ। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে পাওয়া চোটের কারণে দলের নির্ভরযোগ্য তারকা জুলিয়ান আলভারেজের চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে খেলা হুমকির মুখে।

লিভারপুলের বিপক্ষে ম্যাচে তাকে ও ডিফেন্ডার ডেভিড হান্চকোকে নাও পেতে পারে দল। এই খবর জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম এএস।

বিজ্ঞাপন

লিগের ম্যাচে প্রথমার্ধেই হাঁটুতে অস্বস্তি বোধ করেন আলভারেজ, পরে বিরতিতে তাকে তুলে নিতে বাধ্য হন সিমেওনে। আর ম্যাচের ৭৬তম মিনিটে বদলি নেমে সাত মিনিটের মধ্যে অ্যাঙ্কেলে চোট নিয়ে মাঠ ছাড়েন হান্চকো।

আগে থেকেই চোটের কারণে বাইরে আছেন আতলেতিকোর আলেক্স বায়েনা, থিয়াগো আলমাদা ও হোসে মারিয়া হিমেনেস। লিভারপুল ম্যাচে এই তিন জনের খেলার কোনো সম্ভাবনা নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...