বিকেএসপি কাপ বাস্কেটবলে বিকেএসপি চ্যাম্পিয়ন

বিকেএসপি কাপ বাস্কেটবলে বিকেএসপি চ্যাম্পিয়ন

৫ম বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ বিকেএসপি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। গতকাল ফাইনালে বিকেএসপি ৫৯-৫১ পয়েন্টে রাজশাহীর ফরহাদ বাস্কেটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বিজ্ঞাপন

টুর্নামেন্টে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারনী ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ৭৯-৬৩ পয়েন্টে বিকেএসপি-বি দলকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে।

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় ৫টি বিশ্ববিদ্যালয় দল, ১টি একাডেমি দল, ১টি জেলা পর্যায়ের দল ও বিকেএসপির ২টি দল সহ মোট ৯টি দল অংশগ্রহণ করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন